রোদে গেলেই ত্বক কালচে হয়ে যায়? সমাধান জানুন

এপ্রিল 19, 2026 - 18:16
এপ্রিল 19, 2026 - 20:10
 0  1
রোদে গেলেই ত্বক কালচে হয়ে যায়? সমাধান জানুন

রোদে বাইরে গেলে কিছু সতর্কতা মানা জরুরি। যেমন ছাতা নিয়ে যাওয়া, সানস্ক্রিন ক্রিম লাগানো ইত্যাদি। সতর্কতা মেনেও রোদে গেলে যদি ত্বকে কালচে দাগ পড়ে, তাহলে যত্নটা বাড়ান। তবে জেনে রাখা জরুরি, রোদে দীর্ঘক্ষণ থাকলে, ব্রণের সমস্যা থাকলে ত্বক কালচে হতে পারে। হরমোনের ওঠানামার কারণেও এ সমস্যা হতে পারে।

কালচে দাগ দূর করার ঘরোয়া উপায়

বেসন ও হলুদের প্যাক 
দুই টেবিল চামচ বেসনের সঙ্গে আধা চা চামচ হলুদ মেশান। এর সাথে পরিমাণমতো দুধ মিশিয়ে নিন। দুধ না থাকলে গোলাপজলও মেশাতে পারেন। মিশ্রণটি ত্বকে ২০-২৫ মিনিট লাগিয়ে রাখুন। নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হবে। 

চন্দনের গুঁড়া ও গোলাপজল 
এক টেবিল চামচ চন্দনের গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ গোলাপজল মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। চন্দনের গুঁড়া কালচে দাগ দূর করতে কার্যকর। 

মুলতানি মাটি ও টমেটোর রস 
মুলতানি মাটির সঙ্গে পরিমাণমতো টমেটোর রস মিশিয়ে পেস্ট তৈরি বানান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপেন ও প্রাকৃতিক অ্যাসিড থাকে, যা কালো দাগ দূর করতে সাহায্য করে। আর মুলতানি মাটি ময়লা দূর করে। 

নিম-তুলসীর গুঁড়া ও দই
সমপরিমাণ নিমের গুঁড়া ও তুলসী গুঁড়া নিন। এর সঙ্গে পরিমাণমতো টক দই মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই প্যাক ত্বকের কালো দাগ দূর করবে।

কমলার খোসার গুঁড়া ও মধু
এক টেবিল চামচ কমলার খোসার গুঁড়ার সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ দই মেশান। মিশ্রণটি  ত্বকে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। কমলার খোসা ভিটামিন সি সমৃদ্ধ যা ত্বক উজ্জ্বল করে। মধু ত্বককে হাইড্রেট করে এবং দই ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করতে সাহায্য করে।

আপনার প্রতিক্রিয়া কী?

পছন্দ পছন্দ 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
মজার মজার 0
রাগান্বিত রাগান্বিত 0
দুঃখিত দুঃখিত 0
ওয়াউ ওয়াউ 0